1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

মেয়েকে বাঁচাতে স্কুলের ভেতর ছুটে যান মা, ফিরলেন লাশ হয়ে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২২/০৭/২০২৫ ৩:৩০ এএম

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অগ্নিকাণ্ডে মেয়েকে রক্ষা করতে ছুটে যান মা রজনী। মেয়ে অন্যদের সহায়তায় বাইরে এলেও রজনী আগুনের লেলিহান শিখায় দগ্ধ হন। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাতে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মেহেরপুরের গাংনীর মেয়ে রজনীর এমন মর্মান্তিক মৃত্যুতে কাঁদছে এলাকাবাসী। রজনী গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাওট গ্রামের বাসিন্দা আব্দুল হামিদের মেয়ে। তিনি স্বামী জহিরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করছিলেন। জহিরুলের গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চর সাদিপুরে।
জানা গেছে, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর মুহূর্তেই শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় রজনী সেখানে অবস্থান করছিলেন।

নিহত রজনী খাতুনের ভাই আশিক জানান, মঙ্গলবার ভোরে রজনীর মরদেহ কুষ্টিয়ায় নেওয়া হয় এবং সেখানেই দাফন সম্পন্ন হবে। তিনি আরও জানান, দুলাভাই জহুরুল ইসলাম ঢাকায় চাকরি করেন। এ কারণে রজনী খাতুনকে নিয়ে উত্তরায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তাদের মেয়ে ঝুমঝুম খাতুন (১২) মাইলস্টোন স্কুল এন্ড কলেজে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করে। প্রতিদিনের মতো স্কুল থেকে ঝুমঝুম খাতুনকে আনতে গেলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে তার বোনের মৃত্যু হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com