1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা এলজিপির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক আর নেই আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি উল্লেখযোগ্য বিজয়

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/০৮/২০২৫ ৫:১০ এএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি নিশ্চিত করায় বাংলাদেশের শুল্ক আলোচক দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এটি আমাদের কূটনৈতিক অঙ্গনে একটি উল্লেখযোগ্য বিজয়।

প্রধান উপদেষ্টা বলেন, শুল্কহার ২০ শতাংশে নামিয়ে আনা হয়েছে, যা প্রত্যাশিত হারের চেয়ে ১৭ পয়েন্ট কম। আমাদের আলোচকরা অসাধারণ কৌশলগত দক্ষতা এবং বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও অগ্রগতির প্রতি অটল অঙ্গীকারের পরিচয় দিয়েছেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, তারা (আলোচক দল) গত ফেব্রুয়ারি থেকে নিরলসভাবে কাজ করে গেছেন এবং শুল্ক, অশুল্ক ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত জটিল আলোচনার প্রক্রিয়া সফলভাবে অতিক্রম করেছেন। যে চুক্তিটি তারা সম্পাদন করেছেন, তা আমাদের তুলনামূলক সুবিধা সংরক্ষণ করেছেন, বিশ্বের বৃহত্তম ভোক্তাবাজারে আমাদের প্রবেশাধিকারে নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং আমাদের জাতীয় স্বার্থকে সুরক্ষিত রেখেছে।

তিনি আরও বলেন, এ অর্জন শুধু বাংলাদেশের বৈশ্বিক পরিসরে ক্রমবর্ধমান শক্তির প্রতিফলনই নয় বরং আরও বড় সম্ভাবনা, দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দীর্ঘস্থায়ী সমৃদ্ধির দ্বার খুলে দিয়েছে। বাংলাদেশের ভবিষ্যৎ এখন নিঃসন্দেহে উজ্জ্বল। আজকের এই সাফল্য আমাদের জাতীয় দৃঢ়তা এবং একটি শক্তিশালী অর্থনীতির লক্ষ্যে সাহসী ভিশনের এক অনন্য প্রমাণ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com