1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’ প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’: প্রেস কর্মকর্তা

রাজধানীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৮ নেতা–কর্মী গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/০৮/২০২৫ ৩:৫৯ পিএম

রাজধানীর বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের আট নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বিনষ্টের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে আওয়ামী লীগ, এর সহযোগী ও আওয়ামী লীগপন্থী সংগঠনের আট নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঢাকা মহানগর দক্ষিণ ৩১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জালাল, ৩৩ নম্বর ওয়ার্ডের ২ নম্বর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শিবলু, কুমিল্লা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আফজালুন নেছা হাসান, কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ওরফে লিটন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জসীমউদ্‌দীন হলের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মাহাবুবুর রহমান ওরফে হিরন, ৬৫ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাবেক কাউন্সিলর সামসুদ্দীন ভূঁইয়া, গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মো. মিজানুর রহমান।

সংবাদ সম্মেলনে বলা হয়, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে এস এম জালালকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগ। রাত সাড়ে আটটার দিকে পুরান ঢাকার বংশাল থেকে মো. শিবলুকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগ। রাত সাড়ে ১০টার দিকে নগরীর সেগুনবাগিচা এলাকা থেকে আফজালুন নেছা হাসানকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল।

বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগের একটি আঞ্চলিক দল। রাত সোয়া ১২টার দিকে আশিকুর রহমানকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগের একটি দল।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ডিবি মিরপুর বিভাগের একটি দল মাহাবুবুর রহমানকে রাজধানীর পান্থপথ এলাকা থেকে গ্রেপ্তার করে। রাত পৌনে একটার দিকে মাতুয়াইল এলাকা থেকে সামসুদ্দীন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়। এর আগে রাত ১০টার দিকে মিজানুর রহমানকে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোড থেকে গ্রেপ্তার করা হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com