1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

রামুতে পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ যুবক আটক

✍️ আবুল কাশেম, রামু

প্রকাশিত: ০৯/০৮/২০২৫ ৭:৫৬ পিএম

কক্সবাজারের রামু উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মো. জুনায়েদ (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

 

শনিবার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে রাজারকুল ইসলামিয়া বালিকা মাদ্রাসার পার্শ্ববর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) তৈয়বুর রহমান। অভিযানে ছিলেন, এসআই আবদুল খালেক, এএসআই মিলন বড়ুয়া এবং থানার অন্যান্য পুলিশ সদস্যরা।

 

আটক মো. জুনায়েদ রত্না ইউনিয়নের চাকবৈঠা করিবনিয়া এলাকার মৃত কালুর পুত্র ।

 

পুলিশ জানান, অভিযান চলাকালে দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে রামু থানায় নিয়ে যাওয়া হয়।

 

রামু থানার ওসি তৈয়বুর রহমান জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে এবং কোর্টে সোপর্দের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, রামু থানা পুলিশ মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com