1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৮ মা’ম’লার আ’সা’মী শহরের শীর্ষ ছি’ন’তা’ইকা’রী বাবু আটক কক্সবাজারে অসুস্থ বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, হাসপাতালে ভর্তি চট্টগ্রামে ক্ষমতার দম্ভে বলিয়ান নতুন ‘ডন’ বগা কক্সবাজারে দুই হাজার আইফোন ও পুলিশের সরঞ্জামসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে দোয়া করলেন জামায়াত আমির রোহিঙ্গাদের অস্তিত্ব অস্বীকার করলো মিয়ানমার এনআইডিসহ সকল পরিচয়পত্রের পরিবর্তে আসছে ‘এক-আইডি’ জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবি বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উখিয়ায় তরুণীর মৃত্যু রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি

রামুতে যৌথ অভিযানে গুলি ও অবৈধ অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

✍️ আবুল কাশেম, রামু

প্রকাশিত: ০৫/০১/২০২৬ ৮:৫৫ এএম

রামু থানা পুলিশ ও ঈদগড় পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে গুলি ও অবৈধ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (০৫ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের আবু আহম্মদ গুনা ফাতেমা ছড়া এলাকার গহীন পাহাড়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকায় অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে— দুইটি তাজা রাইফেলের গুলি, চারটি শর্টগানের খালি খোসা, দুইটি বন্দুকের বাট, তিনটি ট্রিগার বক্স, বন্দুকের নল হিসেবে ব্যবহৃত ছয়টি পাইপ, অস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রাংশ, একটি হাওয়ার মেশিন, বাটাল, করাত, হাতুড়ি, প্লাস, রেথ, শান দেওয়ার মেশিনসহ আরও বিপুল পরিমাণ সরঞ্জাম।

 

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন থেকে চারজন সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায়। পরে সকাল সাড়ে ৮টার দিকে উদ্ধারকৃত আলামত জব্দ তালিকাভুক্ত করে জব্দ করা হয়।

 

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com