1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ আটক, পিটুনির পর কারাগারে ইরানে হিজাববিহীন গান গাওয়ার অপরাধে গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ টেকনাফে স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী পলাতক কুতুপালং লম্বাশিয়ায় সশস্ত্র রোহিঙ্গা হামলায়, আহত ৩ বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের জন্য ১.৪ কোটি ইউরো সহায়তা দিচ্ছে ইইউ ইয়াবা সেবনের আসরে অভিযান, অস্ত্র-ইয়াবা,নগদ টাকা সহ আটক:২ সরাসরি মাঠে বসেই ছেলের খেলা দেখতে আসছেন ভোজিনহার মা

রামুতে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু

✍️ আবুল কাশেম, রামু

প্রকাশিত: ০৭/০১/২০২৬ ৮:৩১ এএম

কক্সবাজারের রামু উপজেলায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন।

 

বুধবার(৭ জানুয়ারি) গভীর রাতে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনের কাছে অজ্ঞাত যানবাহনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে।

 

এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত ব্যক্তি মো. ফরিদ (৪৫)। তিনি স্থানীয়ভাবে ‘আর্মি ফরিদ’ নামে পরিচিত ছিলেন। তিন বছর আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। তার পিতা মরহুম মো. কালুও একজন সাবেক সেনা সদস্য ছিলেন। ফরিদ জোয়ারিয়ানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইলিশিয়াপাড়া গ্রামের বাসিন্দা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক প্রয়োজনে টাকা উত্তোলনের জন্য তিনি রামুর একটি এটিএম বুথে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন।

 

খবর পেয়ে রামু হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনায় জড়িত যানবাহনটি শনাক্ত করা যায়নি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com