1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

রেজুখাল চেকপোস্টে বিজিবি’র অভিযানে ১০৩৫ পিস ইয়াবাসহ নারী আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/০৯/২০২৫ ১:৩৬ পিএম

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযানে ১০৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করা হয়েছে।

 

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটের দিকে রেজুখাল চেকপোস্টে নিয়মিত তল্লাশীর সময় এ অভিযান পরিচালনা করা হয়। টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশী করার সময় যাত্রী আলপনা আক্তার শান্তা (২৮) এর কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। তিনি বরিশাল জেলার আগৈলঝাড় থানার আহুতিবাটরা গ্রামের মো. শাহ আলম হাওলাদারের মেয়ে।

 

এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোন ও একটি বাটনফোনও জব্দ করে বিজিবি। আটককৃত নারীকে ইয়াবা ও জব্দকৃত মালামালসহ প্রচলিত আইনে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com