1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার মানব পাচার প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ কক্সবাজারের সাংবাদিকেরা টেকনাফে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার উখিয়ায় চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান আসামি আবু সিদ্দিক টেকনাফে গ্রেফতার যারা সংস্কার সংস্কার করে তারা কিন্তু নারীর স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী ৩৩ মরদেহ সাগরে ফেলার লোমহর্ষক বর্ণনা দেওয়া রফিকুলকে প্রাণনাশের হুমকি নৌবাহিনীর অভিযান: মিয়ানমার পাচারকালে সিমেন্টসহ আটক ১১ জন, বোট জব্দ অ্যাডভোকেট শামীম আরা,নারী এমপি হয়ে ইতিহাসের অংশ হতে যাচ্ছেন কক্সবাজারে ৫৪ টি কেন্দ্রে পরীক্ষার্থী ২৬ হাজার ৭৪৭জন : মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে সৌদির তাগিদ

রেজুখাল বিজিবি চেকপোস্টে ২০ হাজার ইয়াবাসহ মাদককারবারী আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০২/০৯/২০২৫ ১১:০২ এএম

রেজুখাল বিজিবি চেকপোস্টের তল্লাশিতে ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদককারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ রেজুখাল বিজিবি চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

তল্লাশির সময় (বিজিডি ১০৮৩ ডগ) জন বিশেষ দক্ষতা প্রদর্শন করে টেকনাফ হতে কক্সবাজারগামী একটি মোটরসাইকেলের সিটের নিচে অভিনব কায়দায় লুকানো ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

 

এসময় আরাফাত হোসেন (২৪) নামের এক মাদককারবারীকে আটক করা হয়।

 

আটককৃত আরাফাত হোসেন টেকনাফ উপজেলার পুরানপল্লান পাড়ার মাইনুল স্কুল রোড এলাকার জহির আহমেদের ছেলে।

 

বিজিবি জানায়, আটক আসামি, উদ্ধারকৃত ইয়াবা ও মোটরসাইকেল আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে রামু থানায় জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com