1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

রোহিঙ্গা পরিস্থিতি পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দল

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/০৮/২০২৫ ৪:৩৬ পিএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল।

সোমবার (৪ আগস্ট) বিকেলে প্রতিনিধি দলটি ১২ নম্বর ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

 

প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন ব্রিটিশ হাইকমিশন বাংলাদেশ-এর হিউম্যানিটারিয়ান টিম লিডার এলি মুডি এবং তার সঙ্গে আরও ছিলেন হিউম্যানিটারিয়ান সেকশনের প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যাডভাইজার মারিলিন মৃধা৷

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার তথ্য অনুযায়ী, প্রতিনিধি দলটি সোমবার বিকেল ক্যাম্প-১২ এর এফ/৮ ব্লকে উন্নয়ন সংস্থা ডেনিশ রিফিউজি কাউন্সিল পরিচালিত কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তাঁরা রোহিঙ্গা পুরুষ ও নারীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রাপ্ত সুবিধাসমূহ সম্পর্কে খোঁজখবর নেন। পরে বিকেল তাঁরা উন্নয়ন সংস্থা এনআরসি পরিচালিত অ্যাডোলেসেন্ট অ্যান্ড ইয়ুথ লার্নিং সেন্টার পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি বিকেল ৫টা মিনিটে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন।

রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা নিয়োজিত ৮ এপিবিএন পুলিশের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ জানান, ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দল পরিদর্শনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং প্রতিনিধি দলের নিরাপত্তা নিশ্চিত করতে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হয়। প্রতিনিধি দলের পরিদর্শন নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে এবং তারা ক্যাম্পের সার্বিক অবস্থা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করতে সক্ষম হয়েছেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান জানান, ব্রিটিশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন। তারা ক্যাম্পে বিভিন্ন উন্নয়ন সংস্থার কার্যক্রম পরিদর্শন করেন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় করেন। তারা সরেজমিনে রোহিঙ্গাদের অবস্থা দেখে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com