1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস

র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০৯/২০২৫ ১০:৩৮ এএম

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব-১৫ এর বিশেষ অভিযানে দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের সহযোগীদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রয়লব্দ নগদ অর্থ উদ্ধার করা হয়।

 

র‌্যাব সূত্রে জানা যায়, সম্প্রতি কক্সবাজার ও আশপাশের জেলায় মাদক ব্যবসায়ীরা অভিনব কৌশলে মাদক মজুদ রেখে পাচার করছে এমন তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল গোয়েন্দা কার্যক্রম জোরদার করে।

 

এরই ধারাবাহিকতায় গত ৬ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের কুতুপালং গ্রামের সাদ্দাম হোসেন, মহিউদ্দিন ও হেলাল উদ্দিনের বসতবাড়িতে অভিযান চালানো হয়।

 

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে মাহমুদা খাতুন (৫৯) ও সাজেদা বেগম সাজু (১৯) নামের দুই নারীকে হাতেনাতে আটক করা হয়। তাদের সহযোগী সাদ্দাম হোসেন, মহিউদ্দিন ও হেলাল উদ্দিন পালিয়ে যায়।

 

পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরে তল্লাশি চালিয়ে মোট ৮৯ হাজার ৬০০ পিস ইয়াবা, ইয়াবা বিক্রয়লব্দ ১৬ লাখ ৭১ হাজার ৮৩০ টাকা, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুটি পাসপোর্ট উদ্ধার করে র‌্যাব।

 

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

 

উদ্ধারকৃত মাদক ও আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১৫।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com