1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় গলায় ফাঁস লাগানো সেই কিশোরের মৃত্যু জরুরি স্বাস্থ্যসেবায় দেশের শ্রেষ্ঠত্ব অর্জন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: মাহদী আমিন ইউটিউব দেখে অকটেন তৈরি করতে গিয়ে বিস্ফোরণ, ব্যবসায়ীর মৃত্যু হামের টিকার ব্যবস্থা না করার ব্যর্থতা গত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের মালয়েশিয়ায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাংলাদেশি শ্রমিক নিহত ৬৯,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে পানামার জাহাজ পবিত্র কোরআনের বিশুদ্ধতা রক্ষায় ৮,৬৭২টি অননুমোদিত কোরআন সমুদ্রে বিসর্জন দিল মালয়েশিয়া

শক্তি বাড়ছে মেসির, এবার আর্জেন্টিনার ডি পলও মিয়ামিতে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/০৭/২০২৫ ৬:২১ এএম

ইন্টার মিয়ামি কোচ হাভিয়ের মাসচেরানো আর্জেন্টিনার। এক সময় ছিলেন লিওনেল মেসির সতীর্থ। এবার বর্তমান সময়ের সতীর্থকেও পাশে পাচ্ছেন মেসি। আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে ছুটিয়ে আনছে মিয়ামি। শুক্রবার ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই খবর।

মিয়ামি এক বিবৃতিতে জানিয়েছে, ৩১ বছর বয়সী ডি পল আপাতত ২০২৫ সালের শেষভাগ পর্যন্ত লোনে এসেছেন। তবে ২০২৯ সালের এমএলএস মৌসুম পর্যন্ত ট্রান্সফার স্থায়ী করার বিকল্প শর্ত রয়েছে।
২০২২ সালে কাতারে মেসিকে সঙ্গে নিয়ে বিশ্বকাপ জেতেন আর্জেন্টিনার ডি পল। তবে বিশ্বচ্যাম্পিয়ন এই তারকার জন্য আপাতত সেরা একাদশে জায়গা পাওয়া কঠিন হবে। কেননা দলের গুরুত্বপূর্ণ তিনটি স্থান লিওনেল মেসি, জর্ডি আলবা এবং সার্জিও বুসকেটসের দখলে।

তবে লোনপর্ব শেষ হলে ডি পলের সঙ্গে বড় চুক্তিতে যেতে পারে মিয়ামি। মাদ্রিদের সঙ্গে এক বছরের মতো চুক্তি বাকি আছে তার। মিয়ামির সঙ্গে নতুন চুক্তি হলে তখন হয়তো নিয়মিত একাদশে একটা স্থায়ী জায়গা থাকবে এই মিডফিল্ডারের।
ডি পল গত মৌসুমে ডিয়েগো সিমিওনের দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। তিনি গত মাসে ক্লাব বিশ্বকাপে তিনটিসহ সকল প্রতিযোগিতা মিলিয়ে অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে ৫৩টি ম্যাচ খেলেছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com