1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

শ্রমিক কল্যাণ ফেডারেশনের হলদিয়াপালং ৮নং ওয়ার্ড কমিটি গঠিত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/০৮/২০২৫ ৯:৫২ এএম

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হলদিয়াপালং ইউনিয়নের ৮নং ওয়ার্ড কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) বাদ এশা ইউনিয়ন তদারককারী মাওলানা হাফিজ উদ্দিন যায়েদ এর সার্বিক তত্ত্বাবধানে এবং ইউনিয়ন সেক্রেটারি এন.এ মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাওলানা রাশেদুল ইসলাম জবল।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় ২০২৫-২০২৬ সেশনের জন্য ছৈয়দ হোসাইনকে সভাপতি ও মোহাম্মদ আলমকে সেক্রেটারী নির্বাচিত করে নতুন কমিটি গঠন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের বিএম সম্পাদক মাওলানা মনছুর আলম, ইউনিয়ন আমির মাওলানা আবুল হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন উখিয়া উপজেলা শাখার সভাপতি ও জেলা নির্বাহী সদস্য মাওলানা রিদুয়ানুল হক জিসান, সহ-সভাপতি শাহ আলম, সেক্রেটারী আমান উল্লাহ আমান, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাস্টার ছলিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা রহমত উল্লাহ প্রমুখ।

সভায় ওয়ার্ড ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক এবং বিভিন্ন সেক্টরের শ্রমিকরা উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com