1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে অপহৃত ব্যবসায়ী উদ্ধার:সাবেক সেনা ও র‍্যাব সদস্যসহ আটক-৬ হিমছড়িতে সৈকতে গোসলে নেমে ৫ পর্যটক নিখোঁজ: ৩ জনের মৃত্যু কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স মাদক নির্মূলে একটি সংগঠন গড়ে তুলতে চাই: ইশরাক যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার মিথ্যা ও ধোঁকাবাজির মাধ্যমে জামায়াত যে জান্নাতের পথ দেখাতে চায়, সেটা দাজ্জালের জান্নাত: রাশেদ খাঁন স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তা দিয়েই জিততে হবে, প্রধানমন্ত্রীর বার্তা কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ‎ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় ‎ছাবের ডাকাতের স্ত্রী সন্তান গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার

সদর হাসপাতালের প্রেসক্রিপশনে সাপোজিটরি খাওয়ার নির্দেশ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/১০/২০২৫ ৭:২২ এএম

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের এক প্রেসক্রিপশনে সাপোজিটরি খাওয়ার নির্দেশনা দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘটনাটি ভাইরাল হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) ওই প্রেসক্রিপশনটির ছবি দিয়ে এক ব্যক্তির সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে বিষয়টি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। পরে বিষয়টি নিয়ে ব্যপক আলোচনা সমালোচনা হয়।

জানা গেছে, ফয়সাল শেখ নামের এক ব্যক্তি বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১টা ১৮ মিনিটে তার নিজ ফেসবুক প্রোফাইলে ও ‘উই আর রাজবাড়ীয়ানস’ নামের একটি ফেসবুক গ্রুপে প্রেসক্রিপশনটির ছবি পোস্ট করেন। ফেসবুক পোস্টে ফয়সাল শেখ লিখেন- ‘১৩ তারিখ রাতের ঘটনা- রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে খালাতো ভাইকে নিয়ে গিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য। ৪ দিন ধরে জ্বর।

জ্বর বেশি হলে ডাক্তার সাপোজিটরি খাওয়ার পরামর্শ দিলেন। কিন্তু আগে কখনো সাপোজিটরি খাওয়া হয় নাই, তাই জানি না এটা কীভাবে খেতে হয়। কারো যদি পূর্বে সাপোজিটরি খাওয়ার অভিজ্ঞতা থাকে শেয়ার করবেন। (বিঃদ্রঃ প্রেসক্রিপশন করেছেন ডাক্তারের সহকারী, নিচে সিগনেচার ডাক্তারের)’

ভাইরাল এই প্রেসক্রিপশন নিয়ে নানা মন্তব্য করছেন নেটিজেনেরা। এ বিষয়ে সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স রওশন আরা বলেন, হাসপাতালে ডাক্তার সংকট, যখন রোগীর চাপ বাড়ে তখন ডাক্তার একা সামাল দিতে পারেন না। অনেক সময় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা ইন্টার্ন করছেন তারা প্রেসক্রিপশন করেন। ডাক্তার সেটা দেখে প্রেসক্রিপশনে সই দিয়ে দেন। রোগীর ভিড়ে অনেক সময় ভুল হতে পারে।

হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ মো. আব্দুল হান্নান বলেন, সাপোজিটরি সাধারণত পায়ু পথে নিতে হয়। এটা কোনোভাবেই খাবার জন্য নয়। হয়তো ভুলবশত হয়েছে এমনটা। ম্যাটসের শিক্ষার্থীরা প্রশিক্ষণ নেয় কিন্তু প্রেসক্রিপশন করার এখতেয়ার তাদের নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com