1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’ প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’: প্রেস কর্মকর্তা প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

সাগরের উত্তাল ঢেউয়ে নৌকা থেকে ছিটকে পড়ে জেলে নিখোঁজ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০৭/২০২৫ ১১:৩৫ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছৌয়াংখালী এলাকায় বৈরী আবহাওয়ার মধ্যে সাগরে মাছ ধরতে গিয়ে ঢেউয়ের তোড়ে নৌকা থেকে ছিটকে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। সোমবার (৭ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার ছৌয়াংখালী পিসিং খাট এলাকা সংলগ্ন সাগরে এ ঘটনা ঘটে।

নিখোঁজ মো. হোছন (২৫) ছৌয়াংখালী এলাকার আব্দু মালেকের ছেলে।

স্থানীয়রা জানান, সকাল বেলায় সাগরে মাছ ধরার উদ্দেশে মনজুর আলমের মালিকানাধীন একটি মাছ ধরার নৌকা নিয়ে সাগরে নামেন হোছনসহ আরও কয়েকজন। এসময় হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে সাগরের ঢেউয়ের তোড়ে নৌকা থেকে ছিটকে সাগরে পড়ে যান তিনি। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী শামিম জানান, সকালে হোছনসহ কয়েকজন জেলে একটি মাছ ধরার নৌকা নিয়ে সাগরে যাচ্ছিলেন। হঠাৎ একটি বড় ঢেউয়ের ধাক্কায় হোছন নৌকা থেকে ছিটকে সাগরে পড়ে যায়। সঙ্গে সঙ্গে সবাই তাকে উদ্ধারের চেষ্টা করেন কিন্তু স্রোতের কারণে তা সম্ভব হয়নি। ঘটনার পর থেকে আশপাশে তল্লাশি চালানো হলেও এখনো হোছনের কোনো খোঁজ মেলেনি। স্থানীয় জেলেরা হোছনের সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ঘটনার বিষয়ে উখিয়ার ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার বলেন, ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে খোঁজ নেওয়া শুরু করেছি। স্থানীয় জেলেদের সহযোগিতায় নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com