1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট

সাবেক আইজিপি মামুন ট্রাইব্যুনালে, সাক্ষ্য দেবেন হাসিনার বিরুদ্ধে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/০৮/২০২৫ ১:২৯ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকালে তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলমান রয়েছে। আজ (১৮ আগস্ট) মামলার দশম সাক্ষী হিসেবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। এর আগে এই মামলায় নয়জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

উল্লেখ, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন নিজে দোষ স্বীকার করে ঘটনার সত্য বিবরণ প্রকাশের জন্য অ্যাপ্রুভার হওয়ার আবেদন করেছিলেন। ট্রাইব্যুনাল-১ তার এই আবেদন মঞ্জুর করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে তিনিই প্রথমবারের মতো আসামি হিসেবে ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) হলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com