1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার

সারা দেশে ভোটকেন্দ্র হবে ৪২ হাজার ৭৬১টি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/১০/২০২৫ ১০:৪৯ এএম

ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোটগ্রহণের জন্য ৪২ হাজার ৭৬১ ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

 

আখতার আহমেদ বলেন, দেশের ৬৪ জেলার ৩০০ আসনে মোট ভোটকেন্দ্র থাকবে ৪২ হাজার ৭৬১টি। যেখানে মোট ভোটকক্ষ থাকবে ২ লাখ ৪৪ হাজার ৭৩৯টি। এরমধ্যে ১ লাখ ১৫ হাজার ১৩৭টি পুরুষ ভোটকক্ষ এবং ১ লাখ ২৯ হাজার ৬০২টি মহিলা ভোট কক্ষ।

 

ইসির এই সিনিয়র সচিব বলেন, কর্মপরিকল্পনা অনুযায়ী আমরা এখনো দু’টি বিষয়ে পিছিয়ে আছি। একটি রাজনৈতিক দলের নিবন্ধন এবং অন্যটি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন। এরমধ্যে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের বিষয়ে মাঠপর্যায় থেকে আমরা আরও কিছু তথ্য সংগ্রহ করেছি। তবে চলতি সপ্তাহেই নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের বিষয়টি শেষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

সাময়িকভাবে কিছুটা পিছিয়ে পড়লেও দুশ্চিন্তার কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, পিছিয়ে পড়ার ক্ষেত্রে আমাদের তাগিদ আছে। কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো কোনো কারণ আছে বলে মনে করি না। কেননা, যতটুকু সময় আছে আমরা এরমধ্যেই সেটুকু সম্পন্ন করে নিতে পারব।

 

গণভোট ও প্রতীক ইস্যুতে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, ‎বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে সেটি দেয়ার সুযোগ নেই, এটি আমরা আগেও বলেছি। নির্বাচন কমিশন স্ব-বিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে। এছাড়া গণভোটের ব্যাপারে আমার কাছে এখনো কোনো তথ্য নেই।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com