1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’ উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা!

সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে উন্নয়নের ধারা মানুষ ভুলবে না

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/১০/২০২৫ ৭:১৯ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, চকরিয়া উপজেলার কাঁকরা ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।

 

সোমবার(১৩ অক্টোবর) স্থানীয় একটি মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানের উদ্বোধন করেন কক্সবাজার জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ছালেহা বেগম।

প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব এনামুল হক।

 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক এম. মোবারক আলী।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউল্লাহ শফি, সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম ভুট্টো, সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খলিল কাঁকন, লক্ষ্যচর ইউনিয়ন বিএনপির নুর মোহাম্মদ মানিক, এবং ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কুতুব উদ্দিন।

 

বিশেষ বক্তৃতা দেন রশিদা বেগম মিরু।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এম ওমর আলী, মো. ইউনুচ, কামরুল হাসান জাস্টিস, নাছির উদ্দীন, মহিউদ্দিন পুতু, রেজাউল করিম বাপ্পি ও ইয়াছির আরাফাত।

 

সভাপতিত্ব করেন কাঁকরা ইউনিয়ন মহিলা দলের সভাপতি জয়নাব বেগম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কামরুন্নেছা মুন্নি।

বক্তারা বলেন, “সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে চকরিয়া ও কক্সবাজারে যে উন্নয়নের ধারা সৃষ্টি হয়েছিল, তা আজও মানুষ ভুলে যায়নি। তিনি শুধু রাজনীতিবিদ নন, ছিলেন জনগণের নেতা।”

 

সম্মেলনে ভবিষ্যৎ কমিটি গঠন, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com