1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের জন্য ১.৪ কোটি ইউরো সহায়তা দিচ্ছে ইইউ ইয়াবা সেবনের আসরে অভিযান, অস্ত্র-ইয়াবা,নগদ টাকা সহ আটক:২ সরাসরি মাঠে বসেই ছেলের খেলা দেখতে আসছেন ভোজিনহার মা জামায়াতের সেই এমপির বাবা এখনও জীবিত যুবলীগের দেড় মিনিটের মিছিল, সীমানা নিয়ে দুই থানার ঠেলাঠেলি ‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি সংসদে কি বলেছি, তা বুঝতে পারছি না: জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপি টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শিশু ওয়াহিদ হ-ত্যা: বিক্ষোভে ফুঁসছে চকরিয়া, আসামিদের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা

১৭ ঘন্টার পর পাওয়া গেল স্কুলছাত্র ফরহাদের মরদেহ

✍️ ইমরান আল মাহমুদ •

প্রকাশিত: ২৬/১০/২০২৫ ৫:০০ এএম

নিখোঁজের ১৭ ঘন্টা পর রেজুখাল থেকে উদ্ধার করা হয়েছে নিখোঁজ স্কুলছাত্র শাহীন সরওয়ার ফরহাদের মরদেহ। রবিবার(২৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে শাহীনের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

মরদেহ উদ্ধারের পর উখিয়া উপজেলার জালিয়াপালং উত্তর সোনারপাড়া এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্কুলের সহপাঠী, এলাকার সর্বস্তরের জনগণ ও আত্নীয় স্বজনদের মাঝে শোকাভিভূত অবস্থা লক্ষ্য করা যায়।

জানা যায়, ফরহাদ গতকাল ৩টার দিকে বাবার সাথে শখ বড়শি দিয়ে রেজুখালে মাছ ধরতে যায়। সেখানে অসাবধানতার বশত খালের পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে যায়।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা সীমান্ত শহরকে বলেন,” গতকাল ৩টার দিকে আমাদের কাছে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করি। সন্ধান না পেয়ে আমাদের চট্টগ্রাম কন্ট্রোলের ডুবুরি দলকে খবর দিই। তারা আজ সকালে রেজুখালের ঘটনাস্থলে পৌঁছালে ফাহাদের মরদেহ ভেসে উঠতে দেখলে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে। আমাদের বার্তা হচ্ছে, সাঁতার না জানলে কেউ খাল বা সাগরে নামবেন নাহ। যেকোনো দুর্যোগে সবসময় উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আপনাদের সাথে রয়েছে।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com