1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

৪ পিস ইয়াবাসহ উখিয়ার ইউনুস আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/১০/২০২৫ ১২:৩০ পিএম

উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকায় অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) রাত ২টা ৩৫ মিনিটের দিকে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসআই সুমন দে ও সঙ্গীয় ফোর্স অংশ নেন। অভিযানে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া বিএম অটোগ্যাস ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তা থেকে মোঃ ইউনুস (৩২) নামের এক ব্যক্তিকে ৪ (চার) পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইউনুস উখিয়া স্টেশনের ব্যবসায়ী হাজী নুর আহমদের ছেলে বলে জানা গেছে। পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। উখিয়া থানা এলাকায় মাদক দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com