1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’ প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’: প্রেস কর্মকর্তা প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

৬ মাসের জমজ শিশুসহ মাকে থানা হাজতে আটকের ঘটনায় ওসি প্রত্যাহার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/০৭/২০২৫ ১০:০২ এএম

৬ মাসের যমজ শিশুসহ মাকে থানা হাজতে আটকে রাখার ঘটনায় ময়মনসিংহের নান্দাইল থানার ওসি মো. আনোয়ার হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকালে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার।

পুলিশ সূত্র জানায়, কিছুদিন ধরেই নান্দাইল থানার ওসি আনোয়ার হোসেন বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। এর মধ্যে ৬ মাসের যমজ শিশুসহ মাকে থানা হাজতে রাখেন। অন্যদিকে একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে নিহতের বাবা মামলা করতে না চাইলেও তাকে থানায় ডেকে নিয়ে কয়েক ঘণ্টা আটকে রাখেন। এ কারণে নিহত ছেলের জানাজা পড়তে পারেননি বাবা।

সূত্র জানায়, গত ৯ জুলাই উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের নিজবানাইল গ্রামের মো. বায়োজিদের স্ত্রী নিশিদ আক্তারকে গভীর রাতে আটক করা হয়। ওই সময় ওই গৃহবধূ ৬ মাসের শিশুদের নিয়ে যেতে না চাইলেও জোর করে থানায় নিয়ে হাজতে আটকে রাখা হয়। পরদিন দুই শিশু সন্তানসহ ওই নারীর ছবি তুলে থানার নিজস্ব ফেসবুক আইডিতে প্রকাশ করা হয়। এতে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। এ নিয়ে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে ময়মনসিংহ পুলিশ সুপার তদন্তে সত্যতা পেয়ে ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com