1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য আটক বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার

অবৈধ কর্মকাণ্ডে জড়িত উপদেষ্টাদের জেলে যেতে হতে পারে : ব্যারিস্টার ফুয়াদ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২২/১০/২০২৫ ১২:২৪ পিএম

‘অবৈধ কর্মকাণ্ডে জড়িত উপদেষ্টাদের জেলে যাওয়া লাগতে পারে’ বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেছেন, ‘রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ব্যর্থদের দায় এড়ানো যায় না, আর এ ব্যর্থতার দায়ে শীর্ষে রয়েছেন বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা।’

আজ বুধবার (২২ অক্টোবর) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।

আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বে থাকাকালীন সময়ে জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিয়ে গুরুতর শঙ্কা তৈরি হয়েছে। দেশের জনগণ এখন উদ্বিগ্ন। নির্বাচন কমিশনের চেয়ে বেশি অনাস্থা এখন নিরাপত্তাব্যবস্থার ওপর। জনগণ মনে করে, প্রশাসন নিরপেক্ষ না থাকলে সুষ্ঠু ভোট সম্ভব নয়।’

অভিযোগ জানিয়ে তিনি বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর বিচারপ্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন, যা রাষ্ট্রীয় ন্যায়বিচার ব্যবস্থার জন্য বিপজ্জনক উদাহরণ সৃষ্টি করতে পারে।আইনের শাসন যদি প্রভাবশালীদের হাতে বন্দি হয়ে পড়ে, তাহলে সাধারণ মানুষের ন্যায়বিচার আর থাকবে না।’

অপরাধের সঙ্গে জড়িত সেনা কর্মকর্তা, পরিবহন ব্যবসায়ী কিংবা যেই হোক না কেন, সবাইকে সমান আইনের মুখোমুখি হতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখছি, কিছু প্রভাবশালী অপরাধীকে জেলে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। এটা এক ধরনের বৈষম্য, যা রাষ্ট্রীয় নীতির পরিপন্থী। এবি পার্টি জনগণের অধিকারের রাজনীতি করে এবং দেশের প্রতিটি নাগরিকের জন্য সম অধিকার ও ন্যায়বিচারের নিশ্চয়তা দিতে চায়।

আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে আইন সবার জন্য সমান হবে—অপরাধীর পরিচয় নয়, অপরাধই হবে বিচারযোগ্য।’

এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘আমরা রাজনীতি করতে এসেছি মানুষের অধিকার ফেরানোর জন্য। যারা দুর্নীতিকে ঢাল বানিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়, তাদের সময় শেষ হয়ে আসছে। জনগণ এখন পরিবর্তন চায়, জবাবদিহি চায়। রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহার বন্ধ না করলে আগামী নির্বাচনও বিতর্কিত হয়ে পড়বে। এবি পার্টি চায় একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন, যেখানে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে।’

সভায় আরো বক্তব্য দেন এবি পার্টির কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান মাহবুব, কৃষি বিষয়ক সম্পাদক মোস্তাফিজার রহমান এবং রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক। মতবিনিময় সভায় এবি পার্টির রংপুর মহানগর ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com