1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

অস্ত্রসহ কিশোর গ্যাং ‘এলটিডি বয়েজ গ্রুপ’ এর ৪ জন গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/০৭/২০২৫ ৬:২৯ এএম

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় ছিনতাইবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং ‘এলটিডি বয়েজ গ্রুপ’ এর ৪ সদস্যকে দেশি অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-২।

রোববার (২০জুলাই) র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া), সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলো, কিশোর গ্যাং সদস্য তারেকুল ইসলাম তুহিন ওরফে শান্ত (১৯), ইমন (২০), ফজলে রাব্বি (১৯) ও মো. রোমান (২০)।

এসময় তাদের কাছ থেকে দেশি অস্ত্র ১টি সামুরাই ও ২টি মোবাইল উদ্ধার করা হয়।
খান আসিফ তপু বলেন, শনিবার (১৯ জুলাই) গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ জানতে পারে মোহাম্মদপুর থানা এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশি অস্ত্রসহ প্রস্তুতি নিচ্ছে। এরই ধারাবাহিকতায়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ অভিযান পরিচালনা করে মোহাম্মাদিয়া হাউজিং এলাকা থেকে ৪ জনকে গ্রেফতার করে।

তিনি বলেন, আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কিশোর গ্যাং ‘এলটিডি বয়েজ গ্রপ’ এর সদস্য। তারা প্রকাশ্য দিবালোকে ও রাতের অন্ধকারে সাধারণ জনগণকে ধারালো অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখিয়ে টাকা-পয়সা, মোবাইল এবং গুরুত্বপূর্ণ জিনিসপত্র জোর করে কেড়ে নিয়ে যায়।
তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজধানীর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com