1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
প্রকাশ্যে শপথ করে যুবদল নেতা বললেন ‘ আমি অপহরণ করিনি’ স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি শেখ হাসিনা উন্নয়নের নামে দেশকে দেউলিয়া করেছিল, বর্তমান সরকারকে সেই ফাঁদে পড়ার প্রয়োজন নেই: মাহমুদুর রহমান মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ায় হাসপাতালে গেলেন মাসুদ সাইদী নাইক্ষ্যংছড়িতে ইয়াবা নেটওয়ার্কের অভিযোগ, আলোচনায় ‘সোর্স’ পরিচয়ের নুরুল আমিন কক্সবাজারে ৬ কোটি টাকার ইয়াবা মামলায় যুবকের ১৫ বছরের সাজা ওয়ারেন্ট তামিলে কঠোর মহেশখালী থানা পুলিশ, আটক ১১ ১৭ বছর পর কক্সবাজার জেলা বিএনপির নতুন কমিটি, নেতৃত্বে কারা আসছেন? রামুর রেজুখাল চেকপোস্টে ২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নারী ফাতেমা আটক র‌্যাবের অভিযান: টেকনাফে ১ লাখ পিস ইয়াবাসহ ২ জন ও ঈদগাঁওয়ে অস্ত্রসহ ২ জন গ্রেফতার

আইন শিক্ষার্থীদের নিয়ে কনফারেন্স সুপ্রিম কোর্টের

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৩/০৮/২০২৫ ২:০৩ এএম

সুপ্রিম কোর্টে আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে স্টুডেন্ট কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

শনিবার (২ আগস্ট) শনিবার সকাল ১০টা থেকে সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে ‘মিউচিয়াল অ্যাক্সচেঞ্জ: এ ডায়ালগ বিটুইন দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড ল স্টুডেন্ট’ শিরোনামে এ কনফারেন্স আয়োজন করে সুপ্রিম কোর্ট।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা। স্বাগত বক্তব্য দেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী। জার্মান দূতাবাসের প্রতিনিধি, আইনজীবী এবং সুপ্রিম কোর্টের কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আজিজ আহমদ ভূঞা বলেন, বিচারপ্রার্থীদের জন্য সহজতর বিচার সেবা এবং কর্মকর্তা-কর্মচারীদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রধান বিচারপতি ১২ দফা নির্দেশনা দিয়েছেন। এরই অংশ হিসেবে সুপ্রিম কোর্ট ভবিষ্যৎ আইন পেশাজীবীদের সঙ্গে দৃঢ় সংযোগ গড়তে আইন শিক্ষার্থীদের জন্য এ সংলাপের আয়োজন করছে।

তিনি বলেন, সুপ্রিম কোর্ট বিশ্বাস করে, সংলাপের মাধ্যমে শিক্ষার্থীরা বিচারপ্রক্রিয়া সম্পর্কে বাস্তব ধারণা এবং আদালতও নতুন দৃষ্টিভঙ্গি লাভ করবে, যা সামগ্রিকভাবে দেশের আইনাঙ্গনকে সমৃদ্ধ করবে।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, জার্মান ফেডারেল মিনিস্ট্রির আর্থিক সহায়তা প্রতিষ্ঠান জিআইজেড বাংলাদেশের অ্যাক্সেস টু জাস্টিস ফর ওমেন প্রজেক্ট এবং ইউরোপীয় ইউনিয়ানের সহযোগিতায় আইন শিক্ষার্থীদের নিয়ে সুপ্রিম কোর্ট এ কনফারেন্স আয়োজন করে।

প্রথম পর্বে দেশের বেশ কিছু বিশ্ববিদ্যাল থেকে চারজন করে প্রতিনিধি (জেন্ডার সমতার ভিত্তিতে মনোনীত) এ কনফারেন্সে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। দ্বিতীয় পর্যায়ে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের আরও কিছু বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আরেকটি স্টুডেন্ট কনফারেন্সের আয়োজন করা হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com