1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

আগস্টে শিশু হোসাইনসহ ৯ জনকে খুন করে জুলাই সন্ত্রাসী এসআই সন্তোষ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/০১/২০২৬ ৫:৪৭ এএম

২০২৪ সালের জুলাই-আগষ্টে ছাত্র-জনতার আন্দোলন গণঅভ্যুত্থান পরিণত হলে ৫ আগষ্ট স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন। সে দিনই সিলেটের হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সন্তোষের নেতৃত্বে ৯ জন খুন হন।

জানা যায়, শেখ হাসিনা পালিয়ে গেলে হবিগঞ্জের বানিয়াচং শহীদ মিনার থেকে একটি বিজয় মিছিল থানার সামনে যায়। তখন এসআই সন্তোষের নেতৃত্বে মিছিলকারীদের ওপর গুলি ছোড়ে পুলিশ। এ সময় ছাত্র-জনতার সাথে পুলিশের সংঘর্ষ বাঁধে।

কয়েক ঘণ্টার সে সংঘর্ষে ৯ জন নিহত হন। ঘটনাস্থলে মৃত্যুর মুখে ঢলে পড়ে শিশু হোসাইন মিয়া (১২), আশরাফুল (১৭), মোজাক্কির (৪০), নয়ন হোসেন (১৮), তোফাজ্জল হোসেন (১৮), সাদিকুর রহমান (৩০), সুহেল আখঞ্জি, মো. আনাছ মিয়া ও আকিনুর রহমান।

এ সময় ছাত্র-জনতার গণপিটুনিতে ঘটলাস্থলেই মারা যান বানিয়াচং থানার এসআই সন্তোষ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com