1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না: প্রেস সচিব

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/১০/২০২৫ ৮:৫৪ এএম

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে মাগুরার নবভঙ্গা পার্কে জুলাই আন্দোলনে শহীদদের স্মৃতিস্তম্ভ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সব দল ঐক্যমত পোষণ করেছে। নির্বাচন নিয়ে সরকারের ওপর কোনো চাপ নেই বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, জাতির ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে এবার। এ ছাড়াও, আরপিওতে না ভোট রাখার সিদ্ধান্তের বিষয়ে প্রেস সচিব বলেন, কোনো ক্ষেত্রে একজন ক্যান্ডিডেট থাকলে; জনগণ তার বিপরীতে না ভোট দিয়ে তাকে প্রত্যাখ্যান করার সুযোগ পাবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com