1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আইওএমের গাড়ি চাপায় রোহিঙ্গা শিশুর মৃত্যু: মামলা দায়ের, কারাগারে চালক মিন্টু স্থানীয় সরকার নির্বাচনে জোট নয়, এককভাবে অংশ নেবে এনসিপি সাতক্ষীরায় পৃথক স্থান থেকে ৩ জনের মরদেহ উদ্ধার অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার পদের লোভ দেখিয়ে শ্লীলতাহানির চেষ্টা, এনসিপি নেতা-নেত্রীর বিরুদ্ধে জিডি চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত কোটবাজার-উখিয়া সড়কে মোবাইল ছিনতাই আতঙ্ক, সাংবাদিকসহ দুইজনের ফোন ছিনতাই পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম আমাকে মিস করছেন? জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস

আজও ৩ গেট বন্ধ, শিক্ষক-কর্মচারী-অভিভাবক ছাড়া ঢুকতে পারছেন না কেউ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/০৭/২০২৫ ৭:৪২ এএম

ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনার পর তৃতীয় দিনের মতো আজ চুতর্থ দিনেও উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকসহ তিনটি গেট সর্বসাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে। প্রধান ফটক দিয়ে শুধু শিক্ষাপ্রতিষ্ঠানটির কিছু শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও কোনো কোনো অভিভাবককে প্রবেশ করতে দেখা গেছে। তাদেরও ঢুকতে হচ্ছে নিরাপত্তাকর্মীদের কাছে আইডি কার্ড দেখিয়ে। তবে তারা গণমাধ্যমকর্মীদের এড়িয়ে যাচ্ছেন।

স্কুলটির ভেতরে ও দিয়াবাড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন গোলচত্বরে বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল থেকে পুলিশের উপস্থিতি দেখা গেছে। দু-একজন শিক্ষার্থীকে বিচ্ছিন্নভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে ঘোরাফেরা করতে দেখা যায়। তাদের গলায় ছিল স্কুলের আইডি কার্ড।

সরেজমিনে সকাল ১০টায় স্কুলটির সামনে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির প্রধান ফটক বন্ধ। গতকালের মতো আজও গণমাধ্যমকর্মীরা বাইরে অপেক্ষা করছেন। প্রধান ফটকের ডান দিকে সরু গলি। এ গলির মাঝখানে ও শেষে স্কুলের দুটি গেট, এ দুটি গেটও বন্ধ। গলিটিতে ড্রেন নির্মাণের কাজ চলছে

সকালের বৃষ্টিতে স্কুলের প্রধান ফটকের সামনের রাস্তায় ও গলিতে পানি জমেছে। কাদা ও পানি মাড়িয়ে চলাচল করছেন এলাকাবাসী। প্রধান ফটকের বাইরে কয়েকজনকে ছবি তুলতে ও ভিডিও ধারণ করতে দেখা গেছে।

গতকালের মতো আজও সকাল থেকে দিয়াবাড়ি মোড় ও আশপাশের এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করতে দেখা গেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com