1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ধর্ষণে অভিযুক্ত’ শিবির নেতা আত্মগোপনে গিয়ে সাজালেন অপহরণের নাটক কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে ১১ পুলিশ সদস্য বরখাস্ত টেকনাফ দোয়েলকার মালিক সমিতির সেক্রেটারী শহিদ ৮ হাজার ইয়াবাসহ আটক জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন নেই, প্রতারণার বাজেট: এনসিপি চট্রগ্রামে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক: উখিয়ার বক্তার মেম্বারের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ জামায়াত ও আ.লীগ নেতার বিরুদ্ধে অর্ধশত গাছ কাটার অভিযোগ ৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার কক্সবাজারে ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী

আজ সকালে জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/০৮/২০২৫ ৭:৩০ পিএম

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের হৃদ্‌যন্ত্রে ওপেন হার্ট সার্জারি করা হবে শনিবার সকালে। সকাল সাড়ে সাতটায় তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হবে বলে জানানো হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই তথ্য জানান। তিনি দেশবাসীর কাছে দলের আমিরের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

চিকিৎসকদের উদ্ধৃত করে জানানো হয়, শফিকুর রহমানের আটারিতে (ধমনি) ছোট-বড় পাঁচটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে তিনটি ব্লক প্রায় ৮৬ শতাংশ বন্ধ, বাকি দুইটি ৬০ ও ৬৭ শতাংশ। গত ৩০ জুলাই এনজিওগ্রামের মাধ্যমে এসব ব্লকের অস্তিত্ব ধরা পড়ে।

এর আগে, ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি দুইবার মঞ্চে ঢলে পড়েন। এরপরই শুরু হয় তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা।

গোলাম পরওয়ার জানান, আমিরের পরিবার এবং দলের পক্ষ থেকে বিদেশে অস্ত্রোপচারের প্রস্তাব থাকলেও তিনি তাতে সম্মতি দেননি। তিনি দেশের চিকিৎসকদের ওপর সম্পূর্ণ আস্থা রেখেছেন।

জামায়াতের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, সুচিকিৎসা নিশ্চিত করতে কেউ যেন হাসপাতালে অপ্রয়োজনীয় ভিড় না করেন। একই সঙ্গে দেশবাসীর কাছে দলের আমিরের সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com