1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

ইসির প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ এনসিপিসহ ১৬ দল

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০৮/২০২৫ ৪:৫৩ পিএম

নিবন্ধন চেয়ে আবেদন করা জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১৬টি নতুন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে। মাঠ পর্যায়ে যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।

গত ২০ এপ্রিল নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তীতে ৪৬টি দলের অনুরোধে সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়। বর্ধিত সময়সীমায় মোট ১৪৭টি দল আবেদন করে, যার মধ্যে তিনটি দল একাধিকবার আবেদন জমা দিয়েছে।

প্রাথমিক যাচাই-বাছাইয়ে দেখা যায়, সব দলের আবেদনপত্রেই প্রয়োজনীয় কাগজপত্রে ঘাটতি রয়েছে। ফলে ইসি ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়ে দলগুলোকে নথি সম্পূর্ণ করার জন্য চিঠি পাঠায়। এই সময়সীমার মধ্যে ৮০টি দল প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়। ছয়টি দল বাদে বাকিরা অতিরিক্ত সময়ের আবেদন করে।

আরপিও অনুযায়ী ২০০৮ সাল থেকে রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া চালু করে ইসি। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০টি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com