1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

উখিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

✍️ ইমরান আল মাহমুদ •

প্রকাশিত: ১৯/০৯/২০২৫ ৬:১৪ এএম

“স্বাস্থ্য সুরক্ষা ও মনন বিকাশে খেলাধুলার বিকল্প নেই। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতিও মনোযোগী হতে হবে”—বৃহস্পতিবার সকালে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন এস. এম. জসিম উদ্দিন। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম, উখিয়া প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য শফিউল ইসলাম আজাদ, বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

 

বক্তারা বলেন,“আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলা অপরিহার্য। নিয়মিত ক্রীড়াচর্চা একদিকে যেমন শরীরকে সুস্থ রাখে, অন্যদিকে মানসিক দৃঢ়তা ও নেতৃত্বের গুণাবলিও বাড়ায়। এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব, সহনশীলতা ও দলগত চেতনা গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।”আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com