1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের জন্য ১.৪ কোটি ইউরো সহায়তা দিচ্ছে ইইউ ইয়াবা সেবনের আসরে অভিযান, অস্ত্র-ইয়াবা,নগদ টাকা সহ আটক:২ সরাসরি মাঠে বসেই ছেলের খেলা দেখতে আসছেন ভোজিনহার মা জামায়াতের সেই এমপির বাবা এখনও জীবিত যুবলীগের দেড় মিনিটের মিছিল, সীমানা নিয়ে দুই থানার ঠেলাঠেলি ‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি সংসদে কি বলেছি, তা বুঝতে পারছি না: জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপি টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শিশু ওয়াহিদ হ-ত্যা: বিক্ষোভে ফুঁসছে চকরিয়া, আসামিদের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা

উখিয়ায় চেকপোস্টে সিএনজি ফেলে পালালো চালক, বক্সে মিললো ২০ হাজার ইয়াবা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/১১/২০২৫ ২:২৩ পিএম

কক্সবাজারের উখিয়ায় বিজিবির চেকপোস্টে তল্লাশির আগে সিএনজি ফেলে পালিয়ে যাওয়া চালকের রেখে যাওয়া যানবাহন থেকে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

 

রবিবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে হোয়াইক্যং চেকপোস্টের টহল দল এ উদ্ধার অভিযান পরিচালনা করে।

 

বিজিবি সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টের নিকটে এলে কর্তব্যরত সদস্যরা তল্লাশির জন্য গাড়িটিকে থামার নির্দেশ দেন। কিন্তু তল্লাশির আগেই চালক সিএনজিটি ফেলে রেখে দৌড়ে গ্রামের ভিতর পালিয়ে যায়। এতে বিজিবি সদস্যদের সন্দেহের সৃষ্টি হলে তারা গাড়িটি তল্লাশি করেন।

 

পরবর্তীতে সিএনজির সিটের তালা ভেঙে বক্সের ভেতর খাকি স্কচ টেপে মোড়ানো বায়ুরোধী দুইটি “কাট” পাওয়া যায়। প্রতিটি কাটে ১০ হাজার করে মোট ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

ঘটনার পর হোয়াইক্যং বিজিবির একটি বিশেষ দল গ্রামে অভিযান চালিয়ে সারারাত পলাতক চালককে খুঁজে বের করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

 

বিজিবি জানিয়েছে, মাদক সরবরাহকারী চক্র ও সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা এবং সিএনজির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com