1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারসহ সারাদেশে ২০৮৯১ কারবারির আধিপত্য ২৮ এপ্রিল থেকে তীব্র লোডশেডিং কমবে, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী সৌদি আরবে পৌঁছেছেন ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী ১ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পর্যটন মন্ত্রী আফরোজা খানম গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার উখিয়ায় ২০ হাজার ইয়াবা উদ্ধার উখিয়া থানার ‘মালখানা’ যেন টাকার খনি, কারবারিদের হাতেই যায় জব্দকৃত ইয়াবা ! কক্সবাজারে শিশু ধর্ষণ মামলার মূলহোতা সাজ্জাদ র‍্যাবের জালে আপনাদের পতন ঘটাতে আমরা বেশি সময় নেব না : ইসহাক সরকার শিবিরের বিরুদ্ধে ছাত্রদলকে লেলিয়ে দিয়েছে সরকার : গোলাম পরওয়ার

উখিয়ায় দুই দিনব্যাপী তাফসির মাহফিল আগামীকাল থেকে শুরু

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/১২/২০২৫ ৪:০৫ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের টইপালং এলাকায় মরহুম ফজলুল করিমের ইছালে সাওয়াব উপলক্ষে আগামীকাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল

 

আগামীকাল (২১ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে মাহফিলের প্রথম দিনের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির প্রধান আজিজুল হক(শিশু ফকির)।

 

মাহফিলের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী। সভাপতিত্ব করবেন মাওলানা হাফেজ নুরুল আমিন মাহমুদ।

 

মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে কোরআনের তাফসির পেশ করবেন, খ্যাতনামা ইসলামি বক্তা হযরত আল্লামা দেলোয়ার হোসাইন হামিদী। প্রধান বক্তা হিসেবে থাকবেন আল্লামা মিরাজ মাহমুদ।

 

মাহফিলের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী। সভাপতিত্ব করবেন হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব। প্রধান বক্তা হিসেবে কোরআনের তাফসির পেশ করবেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির আল্লামা ফানাফিল্লাহ বিন আজাদ সাহেব (লোহাগাড়া, চট্টগ্রাম)। প্রধান আলোচক হিসেবে থাকবেন, আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী।

 

বিশেষ বক্তা হিসেবে থাকবেন, মোল্লা আনোয়ার হোসাইন, আইয়ুবুর রহমান আল আজাদ, মাওলানা আবুল ফজল সাহেবসহ দেশবরেণ্য আলেম ও ওলামায়ে কেরামগণ।

 

মাহফিলকে সফল ও সার্থক করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীসহ সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com