1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

উখিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে কাভার্ডভ্যানের ধাক্কা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০৯/২০২৫ ৫:০৫ এএম

কক্সবাজারের উখিয়ার কোর্টবাজার- সোনারপাড়া সৈকত সড়কের মনির মার্কেট এলাকায় পণ্যবাহী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার(১০ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালক আব্দুল মোতালেব ও হেলপার গোলাম রহমানকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। একইদিন ভোর সাড়ে ৫টার দিকে দূর্ঘটনার তথ্য পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সড়কের উপর ভেঙে পড়া গাছ সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর ৫টার দিকে একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা দেয়। পরে গাছ ভেঙে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা সীমান্ত শহরকে বলেন,” মনির মার্কেট এলাকায় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে যান চলাচলে প্রতিবন্ধকতার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায়। তৎক্ষণাৎ আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। এছাড়া ভেঙে পড়া গাছ কেটে যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com