1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

উখিয়ায় পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নে লার্নিং অ্যান্ড শেয়ারিং অনুষ্ঠান সম্পন্ন

✍️ নিজস্ব প্রতিবেদক •

প্রকাশিত: ২৪/১১/২০২৫ ৪:৪৫ পিএম

কক্সবাজারের উখিয়ায় পিছিয়ে পড়া নারীদের নিয়ে “রোহিঙ্গা এবং বাংলাদেশে আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য মানবিক সহায়তা” শীর্ষক লার্নিং অ্যান্ড শেয়ারিং অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রকল্প কর্মী, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুবিধাভোগীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রকল্প ব্যবস্থাপক সাইমা ইয়াসমিন ডিএফএটি-সমর্থিত প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরেন। ডেপুটি প্রজেক্ট ম্যানেজার মুন্নী আক্তার প্রকল্পের অগ্রগতি ও মাঠপর্যায়ের কার্যক্রম উপস্থাপন করেন। গার্লস সাইন এবং এন্টারপ্রেনশিপ উপাদানের অংশগ্রহণকারীরা জানান, প্রকল্পটি তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হোসেন চৌধুরী রোহিঙ্গা ও স্বাগতিক সম্প্রদায়ের সার্বিক পরিস্থিতি তুলে ধরে মানবিক সহায়তায় ব্র্যাকের ভূমিকার প্রশংসা করেন। তিনি দক্ষ নারীদের আড়ং-এর উৎপাদন সহায়তায় যুক্ত করে আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টির ওপর গুরুত্ব দেন। বাল্যবিবাহ, মাদকাসক্তি ও সহিংসতা প্রতিরোধে সবাইকে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।

উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার পারিবারিক সম্প্রীতি ও সামাজিক বন্ধনে ব্র্যাকের উদ্যোগের প্রশংসা করেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান নারীর সেবা ও সহিংসতা প্রতিরোধে বিভিন্ন দিক তুলে ধরেন।

সার্বিকভাবে অনুষ্ঠানটি সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় ও রোহিঙ্গা ও স্বাগতিক সম্প্রদায়ের মানবিক সহায়তায় প্রকল্পের কার্যকর ভূমিকা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com