1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারসহ সারাদেশে ২০৮৯১ কারবারির আধিপত্য ২৮ এপ্রিল থেকে তীব্র লোডশেডিং কমবে, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী সৌদি আরবে পৌঁছেছেন ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী ১ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পর্যটন মন্ত্রী আফরোজা খানম গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার উখিয়ায় ২০ হাজার ইয়াবা উদ্ধার উখিয়া থানার ‘মালখানা’ যেন টাকার খনি, কারবারিদের হাতেই যায় জব্দকৃত ইয়াবা ! কক্সবাজারে শিশু ধর্ষণ মামলার মূলহোতা সাজ্জাদ র‍্যাবের জালে আপনাদের পতন ঘটাতে আমরা বেশি সময় নেব না : ইসহাক সরকার শিবিরের বিরুদ্ধে ছাত্রদলকে লেলিয়ে দিয়েছে সরকার : গোলাম পরওয়ার

উখিয়ায় বিজয় মেলায় প্রথম পুরস্কার অর্জন করল স্কাস

✍️ নিজস্ব প্রতিবেদক •

প্রকাশিত: ১৭/১২/২০২৫ ১২:০০ পিএম

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে উখিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিজয় মেলায় প্রথম পুরস্কার অর্জন করেছে সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস)।

 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী উখিয়া মডেল প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত এ মেলায় আকর্ষণীয় ও সৃজনশীল স্টল প্রদর্শনের মাধ্যমে দর্শনার্থীদের নজর কাড়ে স্কাস।

 

মেলায় স্কাসের স্টলে প্রশিক্ষণপ্রাপ্ত উৎপাদনকারীদের হাতে তৈরি কাপড়, ব্যাগ, বালিশ কভার, টেবিল ক্লথসহ মাটি ও পাটি দিয়ে তৈরি নানান ধরনের হস্তশিল্প সামগ্রী প্রদর্শন করা হয়। পাশাপাশি অঙ্কনশিল্পীদের আঁকা ওয়ালম্যাট এবং একটি মেহেদি কর্নার মেলার আকর্ষণ আরও বাড়িয়ে তোলে। সকাল থেকেই শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ দর্শনার্থীদের পদচারণায় মেলা ছিল উৎসবমুখর।

 

স্কাসের স্টলে প্রদর্শিত হস্তশিল্প সামগ্রীর প্রতি দর্শনার্থীদের বিশেষ আগ্রহ লক্ষ্য করা যায় এবং উল্লেখযোগ্য পরিমাণ বিক্রিও সম্পন্ন হয়।

 

বিকেলে মেলা পরিদর্শনে আসেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা এবং সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিনসহ অন্যান্য অতিথিবৃন্দ। পরিদর্শনকালে তারা স্কাসের হস্তশিল্প কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং দক্ষ জনশক্তি উন্নয়নে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণের পরামর্শ দেন।

 

মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিওর স্টল পরিদর্শন শেষে দক্ষ জনশক্তি তৈরি, হস্তশিল্প সম্প্রসারণ এবং সর্বোচ্চ বিক্রির স্বীকৃতিস্বরূপ উখিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্কাসকে প্রথম স্থান অধিকারী হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

 

উল্লেখ্য, এর আগেও স্কাস গত পহেলা বৈশাখে উপজেলা প্রশাসনের আয়োজিত মেলায় প্রথম স্থান অর্জন করে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com