1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান

উখিয়ায় র‌্যাবের অভিযানে গ্রেফতার কুখ্যাত ডাকাত ‘আনু সালাম’

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/০৭/২০২৫ ১:২৭ পিএম

কক্সবাজারের উখিয়া কুতুপালং এলাকার শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত ডাকাত মোঃ আনোয়ারুল ইসলাম ওরফে ‘আনু সালাম ডাকাত’ (৩৫) অবশেষে র‌্যাব-১৫ এর হাতে ধরা পড়েছে।

 

তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক, চাঁদাবাজি, অস্ত্রসহ মোট নয়টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই দুর্ধর্ষ অপরাধীকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে।

 

আনোয়ার ইসলাম (৩৫) (প্রকাশ আনু সালাম) রাজাপালং ৬ নং ওয়ার্ডের মধুর ছড়ার মৃত আবুল কাশেমের পুত্র।

 

র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জুলাই শুক্রবার ভোররাতে কুতুপালং এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আনু সালামকে গ্রেফতার করে।

অভিযানের সময় তার কাছ থেকে দুইটি ওয়ান শুটারগান, সাত রাউন্ড তাজা গুলি ও একটি খালি খোসা উদ্ধার করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, আনু সালাম দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে রয়েছে অবৈধ বন দখল, অপহরণ, মারধর, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ডাকাতির একাধিক অভিযোগ। তার সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী বহুবার আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দিলেও সে ছিল ধরাছোঁয়ার বাইরে।

 

প্রথমে এপিবিএন অভিযানে ব্যর্থ হলে, পরবর্তীতে জেলা পুলিশ তাকে ধরতে তৎপর হয়। অবশেষে জুলাইয়ের মাঝামাঝি জেলা পুলিশের অনুরোধে র‌্যাব-১৫ আনু সালামের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান শুরু করে। এক সপ্তাহের চেষ্টার পর অবশেষে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

 

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১৫ এর দায়িত্বশীল কর্মকর্তা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com