1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি সংসদে কি বলেছি, তা বুঝতে পারছি না: জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপি টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শিশু ওয়াহিদ হ-ত্যা: বিক্ষোভে ফুঁসছে চকরিয়া, আসামিদের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা গত ১২ বছর তাদের কোথাও দেখিনি: জামায়াতকে প্রধানমন্ত্রী মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন চাইলেন জামায়াত এমপি রোহিঙ্গা অধ্যুষিত উখিয়ার ইউএনও’র দায়িত্বে পান্না আক্তার জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

উখিয়ায় র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে শীর্ষ মাদক কারবারি তাজ উদ্দিন গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/১০/২০২৫ ৮:০১ এএম

কক্সবাজার জেলার শীর্ষ মাদক কারবারি ও এন্টি নারকোটিকস টাস্কফোর্স কর্তৃক ঘোষিত কুখ্যাত মাদক সম্রাট মোঃ তাজ উদ্দিনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫ ও ৬৪ বিজিবির যৌথ দল।

 

শনিবার (১২ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর সিপিসি-২ টিম ও ৬৪ বিজিবির একটি চৌকস আভিযানিক দল উখিয়া থানাধীন হলুদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।

 

গ্রেফতারকৃত তাজ উদ্দিন (৩০) মরিচ্যা এলাকার মৃত সেহের আলীর পুত্র। তার বাড়ি হলদিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ পূর্ব মরিচ্যা ডাক্তার নাসিরের বাড়ির পাশে বলে জানা গেছে।

 

এন্টি নারকোটিকস টাস্কফোর্স সূত্রে জানা যায়, তাজ উদ্দিন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদক পাচার ও সরবরাহের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

 

অভিযান শেষে গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com