1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

উখিয়ায় ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/০৯/২০২৫ ১:৫২ পিএম

কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযানে ১০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উখিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ড কুতুপালং বৌদ্ধ চিতাখোলা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

 

এসময় ইউসুফ আলী (২৬) নামে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করা হয়।

 

গ্রেফতারকৃত ইউসুফ আলী উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ১ ইস্টের ব্লক সি/১৪ এর বাসিন্দা মৃত ইমাম শরীফের পুত্র। যার এফসিএন নং -১৫০৮৪৫

 

উখিয়া থানা পুলিশ জানায়, আটক ইউসুফ আলীর কাছ থেকে মোট ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com