1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবি বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উখিয়ায় তরুণীর মৃত্যু রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ

উখিয়ায় ১ লাখ ইয়াবা জব্দ, চোরাকারবারি পালিয়ে গেছে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০৭/২০২৫ ৬:৩৩ পিএম

কক্সবাজারের উখিয়ায় মালিকবিহীন অবস্থায় ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪ বিজিবি)।

৭ জুলাই ২০২৫ ইং, সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ক্যারেঙ্গাঘোনা-২ এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে সীমান্ত পিলার ১৮ এর নিকটবর্তী এলাকায় মিয়ানমার দিক থেকে বাংলাদেশ অভ্যন্তরে ঢোকার সময় এক চোরাকারবারিকে লক্ষ্য করা যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে সে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি পাটের বস্তায় মোড়ানো ১০টি প্যাকেট থেকে মোট ১ লাখ ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।

এ বিষয়ে টেকনাফ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং উদ্ধারকৃত ইয়াবা আলামত হিসেবে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। চোরাকারবারিকে শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে বিজিবি।

— লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি
অধিনায়ক, ৬৪ বিজিবি, উখিয়া ব্যাটালিয়ন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com