1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ইয়াবাসহ রোহিঙ্গা কারবারি আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/০৯/২০২৫ ১:১২ পিএম

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্তে মাদকবিরোধী অভিযানে ৯৭৮ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬৪ ব্যাটালিয়ন।

 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে হোয়াইক্যং বিওপি’র চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় হ্নীলা বাজার থেকে কুতুপালংমুখী একটি সিএনজি তল্লাশি করা হলে এক সন্দেহভাজন যাত্রীর হলুদ রঙের শপিং ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

 

ব্যাগের ভেতরে থাকা ব্যবহৃত একটি ট্রাউজারের পকেট থেকে কালো কসটেপে মোড়ানো দুটি প্যাকেটে মোট ৯৭৮ পিস ইয়াবা পাওয়া যায়।

 

আটককৃত ব্যক্তি হলেন টেকনাফের আলীখালী রোহিঙ্গা ক্যাম্প-২৫ এর বাসিন্দা মৃত আব্দুস সালামের ছেলে মোহাম্মদ হাসান (৩৫)।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, টেকনাফের আলীখালী গ্রামের জসিম নামে এক ব্যক্তির কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কুতুপালংয়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব পান। এর বিনিময়ে তাকে সাত হাজার টাকা দেওয়ার কথা ছিল।

 

আটক আসামি ও উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com