1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে দুই সাজাপ্রাপ্ত পলাতক গ্রেপ্তার কক্সবাজারে একদিনে চার মরদেহ উদ্ধার, বাড়ছে উদ্বেগ জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ গুপ্ত লিখে ফেইসবুক পোস্ট,উখিয়ায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৩ দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোন আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী ৮ লাখ টাকা মুক্তিপণে ইউপি সদস্যের মুক্তি, পুলিশের দাবি উদ্ধার রামুতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ: মৃত্যুর আগে ভিডিও বার্তায় বাঁচার আকুতি টেকনাফে যৌথবাহিনীর চিরুনি অভিযান: অপহরণ চক্র ও পাহাড়ে সন্ত্রাস দমনে তৎপরতা জোরদার নিখোঁজ সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কারচুপির অভিযোগে হামিদুর রহমানের মামলা: কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ

উখিয়ায় ৮০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৯/২০২৫ ১:০২ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার এফডিএমএন ক্যাম্পে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১টার দিকে ক্যাম্প-১৬ এর আওতাধীন এ/২ ব্লকে শফিউল্লাহ নামের এক রোহিঙ্গার বসতঘরে অভিযান চালিয়ে ৮০ হাজার (আশি হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামি সৈয়দুল আমিন (৩০) রোহিঙ্গা ক্যাম্প-২২ (উনছিপ্রাং) এলাকার বাসিন্দা। তার পিতার নাম নুরুল বশর ও মাতার নাম সলিমা খাতুন। ব্লক নম্বর সি/২, এফসিএন নম্বর ২৪৮৯৭৮।

 

উদ্ধারকৃত ইয়াবাসহ আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com