1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

উখিয়ার পূর্ব ডিগলিয়া-চাকবৈঠা সড়কে ফের বালির পরিবর্তে মাটি দেয়ার অভিযোগ!

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩১/১২/২০২৫ ১:৪১ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্বডিগলিয়া–চাকবৈঠা সড়কে আবারও বালির পরিবর্তে পাহাড়ের মাটি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

 

স্থানীয়দের ভাষ্যমতে, রত্নাপালং ইউনিয়নের করইবনিয়া এলাকার বাঁশবনিয়া থেকে বনবিভাগের বিশাল পাহাড় কেটে এসব মাটি সংগ্রহ করা হচ্ছে।

 

বুধবার(৩১ ডিসেম্বর) বিকেল থেকে অন্তত ১০টি ডাম্পার ট্রাকে করে পাহাড়ের মাটি এনে সড়কে ফেলা শুরু করা হয়েছে।

 

স্থানীয়রা জানিয়েছেন, রাতভর এই মাটি ফেলার কার্যক্রম চলবে।

 

অভিযোগ রয়েছে, বনবিভাগের সংরক্ষিত পাহাড় কেটে মাটি নেওয়া হলেও এ বিষয়ে বনবিভাগের কোনো কর্তাব্যক্তির উপস্থিতি বা অনুমতির কথা জানা যায়নি। ফলে পরিবেশ ধ্বংসের পাশাপাশি সরকারি নিয়ম লঙ্ঘনের আশঙ্কা করছেন এলাকাবাসী।

 

এ ঘটনায় দ্রুত প্রশাসন ও বনবিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com