1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/১০/২০২৫ ৯:৫৬ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শিবির ক্যাম্প-১৮ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

 

রবিবার (১২ অক্টোবর) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের স্পেশাল টিম গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-১৮ এর এম/১৫ ব্লকের মরাপাহাড়ের নিচে বিশেষ অভিযান পরিচালনা করে।

 

এপিবিএনের সূত্র জানায়, অজ্ঞাত সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীরা সেখানে অস্ত্রসহ অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি এবং তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়।

 

অভিযান চলাকালে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র ও আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com