1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/১২/২০২৫ ৯:০৯ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলার এফডিএমএন ক্যাম্প-১৫ এর এইচ/১ ব্লক থেকে ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করেছে ৮ এপিবিএন-এর জামতলি পুলিশ ক্যাম্পের সদস্যরা। শনিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

৮ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার মো. রিয়াজ উদ্দিন আহম্মেদের সার্বিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার মো. আব্দুল জলিলের নেতৃত্বে একটি দল ক্যাম্প এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারে নিয়মিত টহল অভিযানে নামে। এ সময় গোপন সূত্রে তারা জানতে পারেন, ক্যাম্প-১৫ এর এইচ/১ ব্লকের একটি ইটের সলিং রাস্তার পাশে কয়েকজন অজ্ঞাত দুষ্কৃতকারী অবস্থান করছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা অন্ধকারে পালিয়ে যায়। পরে ব্র্যাক লার্নিং সেন্টারের উত্তর–পশ্চিম পাশের ফাঁকা জায়গায় একটি সাদা গেঞ্জি দিয়ে মোড়ানো পরিত্যক্ত প্যাকেট থেকে ওয়ান শুটারগান এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ সদস্যরা সোলার লাইটের আলোতে উপস্থিত সাক্ষীদের সামনে আলামত জব্দ করেন। অস্ত্র ও গুলি হস্তান্তরের বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে উখিয়া থানায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ঘটনায় জামতলি পুলিশ ক্যাম্পে একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১৭১, তারিখ: ০৯/১২/২০২৫) করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com