1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

একাত্তর প্রশ্নে ক্ষমা চাওয়া নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি জামায়াত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/০৯/২০২৫ ৫:০৭ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিরঙ্কুস জয়ের পর শিবির নেতারা প্রথমবারের মতো শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া-মোনাজাত করেছেন। বিষয়টিকে অনেকেই জামায়াত-শিবিরের মুক্তিযুদ্ধবিরোধী অবস্থানের পরিবর্তন হিসেবে দেখছেন।

তবে জামায়াত সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার জানালেন, মুক্তিযুদ্ধে ভুমিকার কারণে দলটির ক্ষমা চাওয়া বা অবস্থান পরিবর্তন প্রশ্নে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি জামায়াতে ইসলামী। এক্ষেত্রে সিদ্ধান্ত হলে দলীয়ভাবে জানানো হবে।

তার মতে, মুক্তিযুদ্ধকে পুঁজি করে যারা ব্যবসা করেছে, তারা লোকসানে পড়েছে। তবে ডাকসুজয়ী শিবির নেতাদের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া-মোনাজাতকে স্বাগত জানায় জামায়াত।

এদিকে, জুলাই সনদ চূড়ান্ত হওয়ার পথে। এর মাঝে জাতীয় ঐকমত্য কমিশনে নতুন প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। যেখানে বলা হয়েছে, জুলাই সনদ না মানলে নির্বাচনে প্রার্থিতা বাতিল হবে। কেউ সনদবিরোধী প্রচারণা করলে হবে রাষ্ট্রদ্রোহিতার মামলা।

এ নিয়ে গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদে এখনও স্বাক্ষর হয়নি। এটাকেই (জুলাই সনদের খসড়া) চূড়ান্তরূপ বলা যায় না। এগুলো পরিবর্তনশীল। আলাপ-আলোচনা করে দেখা হোক। এভাবে কাউকে বাধ্য করার প্রস্তাব কতটা গণতান্ত্রিক? এমন প্রশ্নে অবস্থান স্পস্ট করেন জামায়াত সেক্রেটারি জেনারেল। বলেছেন, জুলাই আন্দোলন ও সনদ ফ্যাসিবাদবিরোধী ইতিহাসের দলিল। এর সুরক্ষা প্রয়োজন।

গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ তো একটা বিরাট বিষয়। একটা কর্তৃত্ববাদী শাসনের অবসান যে আন্দোলনে ঘটেছে, হাজার হাজার ছেলেমেয়েরা যেখানে জীবন দিলো এটা আমাদের দেশের ইতিহাসের অংশ। জুলাই আন্দোলন, জুলাই সনদ তো ফ্যাসিবাদবিরোধী একটা ঐতিহাসিক দলিল। এটাকে অস্বীকার করার অর্থ হচ্ছে তারা ফ্যাসিবাদের সাথেই থাকতে চান।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com