1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি বিতর্ক এড়াতে আর্জেন্টিনা-স্পেন ফাইনালে সাত দেশের রেফারি টেকনাফের চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান ২ আসামি গ্রেফতার কলাতলীতে অজ্ঞাত মরদেহ, পরিচয় শনাক্তের চেষ্টায় পুলিশ স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ আটকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব লাইভ করিয়ে দেয়ার কথা বলে জামায়াত এমপির ফোন নিয়ে উধাও এনসিপির জেলা আহ্বায়কের পর এবার যুগ্ম আহ্বায়কেরও পদত্যাগ ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে মাঠে ইউএনও পান্না আক্তার মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

এবার বড় ব্যবধানে হারলো সাকিবের দুবাই ক্যাপিটালস

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/০৭/২০২৫ ৩:২৭ এএম

গ্লোবাল সুপার লিগে (জিএসএল) অভিষেক ম্যাচে দলকে দুর্দান্ত জয় উপহার দিয়েছিলেন সাকিব আল হাসান। টুর্নামেন্টের দ্বিতীয় আসরের উদ্বোধনী ম্যাচে সেন্ট্রাল ডিস্ট্রিকসের বিপক্ষে ব্যাটে-বলে উজ্জ্বল পারফরম্যান্স করে বাংলাদেশের সাবেক অধিনায়ক জিতিয়েছিলেন দুবাই ক্যাপিটালসকে।

কিন্তু নিজেদেন দ্বিতীয় ম্যাচেই পরিস্থিতি যেন সাকিবদের প্রতিকূলে চলে গেছে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দুবাই ক্যাপিটালসের ৮ উইকেটে ১৪১ রানের পুঁজির বিপরীতে ব্যাট করতে নেমে ৭ উইকেট ও ১৮ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে গেছে অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হ্যারিকেন্স।

আজ শুক্রবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে দুবাই ক্যাপিটালস। এদিন ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হন সাকিব। ৫ নম্বরে নেমে ১০ বলে ৭ রান করে মোহাম্মদ নবির বলে জ্যাক দোরানের হাতে ক্যাচ হন তিনি। দলীয় ৫৫ রানে প্যাভিলিয়নে ফেরত যান বাংলাদেশ অলরাউন্ডার।

এদিন দুবাই ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ ২৭ বলে ৩১ রান করেন অধিনায়ক গুলবাদিন নাইব। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন আরেক আফগান ব্যাটার সেদিকুল্লাহ আতাল।

হোবার্টের হয়ে ৪৭ বলে ৫০ রান করেন ম্যাকঅ্যালিস্টার রাইট। অধিনায়ক বেন ম্যাকডারমট ২৪ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ২৩ বলে ২৩ রান করে দল জিতিয়ে মাঠ ছাড়েন জ্যাক দোরান।

এদিন বল হাতেও কোনো উইকেট পাননি সাকিব আল হাসান। ৪ ওভার বোলিং করে ৩৪ রান খরচা করেছেন বাঁহাতি টাইগার স্পিনার।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com