1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
এনআইডিসহ সকল পরিচয়পত্রের পরিবর্তে আসছে ‘এক-আইডি’ জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবি বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উখিয়ায় তরুণীর মৃত্যু রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০

কক্সবাজারে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের জুলাই স্বাগত মিছিল

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/০৭/২০২৫ ৩:৫২ পিএম

কক্সবাজারে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের উদ্যোগে জুলাই মাসকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুলাই ২০২৫) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিট পর্যন্ত এ মিছিল অনুষ্ঠিত হয়।

জানা যায়, জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের সংগঠক মোঃ আরিয়ান ফারাবীর নেতৃত্বে এই মিছিলটি বের হয়। ফ্যাসিস্ট সরকারের পতনের এক বছর পূর্তি এবং জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে এই স্বাগত মিছিলের আয়োজন করা হয়।

মোটরসাইকেল ও পিকআপ যোগে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রাটি কক্সবাজার পৌরসভার লিংকরোড থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মিছিলে প্রায় ৩০টি মোটরসাইকেল এবং ৪টি পিকআপযোগে ১৫০ থেকে ২০০ জনের উপস্থিতি লক্ষ্য করা যায়।

মিছিল চলাকালে সাময়িকভাবে শহরের কিছু এলাকায় যানজট সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা অবনতির কোনো ঘটনা ঘটেনি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com