1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

কর্ণফুলীর মোহনায় নিখোঁজ ৩ জেলের মৃতদেহ উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০৮/২০২৫ ১:০৫ পিএম

চট্টগ্রামের কর্ণফুলীর মোহনায় নিখোঁজ থাকা ৩ জেলের মৃতদেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

 

রবিবার (১০ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, গত ৭ আগস্ট বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে নোয়াখালী যাওয়ার পথে কর্ণফুলী নদীর খারীর মুখ এলাকায় ফিশিং বোট এফবি অনিকা একটি চলমান লাইটার ভেসেলের সঙ্গে সংঘর্ষে ডুবে যায়। বোটে থাকা ১৯ জেলের মধ্যে ১১ জনকে জীবিত উদ্ধার করা হলেও ৮ জন নিখোঁজ ছিলেন।

 

গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন সাঙ্গু, আউটপোস্ট নরম্যান্স পয়েন্ট এবং স্টেশন পতেঙ্গার উদ্ধারকারী দল উচ্চগতির বোট ও সমুদ্রগামী জাহাজের সমন্বয়ে টানা অনুসন্ধান চালায়। এতে গত ৯ আগস্ট বিকেল ৫টায় ২ জন এবং আজ সকাল ৮টায় আরও ১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

 

উদ্ধার হওয়া মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নিখোঁজ অন্যদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com