1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে ১১ পুলিশ সদস্য বরখাস্ত টেকনাফ দোয়েলকার মালিক সমিতির সেক্রেটারী শহিদ ৮ হাজার ইয়াবাসহ আটক জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন নেই, প্রতারণার বাজেট: এনসিপি চট্রগ্রামে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক: উখিয়ার বক্তার মেম্বারের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ জামায়াত ও আ.লীগ নেতার বিরুদ্ধে অর্ধশত গাছ কাটার অভিযোগ ৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার কক্সবাজারে ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী কান্না সহ্য করতে না পেরে দুই মাসের শিশুকে আছাড় দিয়ে মেরে ফেলেন বাবা

কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে প্রাণ দিলো ৬ শিক্ষার্থী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০৭/২০২৫ ৩:১৮ এএম

এসএসসি পরীক্ষায় ফেল ও কাঙ্ক্ষিত ফলাফল অর্জন না করায় দেশের বিভিন্ন স্থানে ছয় শিক্ষার্থী আত্মহত্যা করেছে।  জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর-

বরিশাল
বরিশালের হিজলা, বাবুগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় পাঁচ শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। অপর তিনজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

এরা হলো- হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুর গ্রামের অমল মাতুব্বরের মেয়ে অর্পিতা মাতুব্বর (১৬) ও বাবুগঞ্জে উপজেলার বাহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামের হুমায়ুন কবীরের মেয়ে। মীম ইসলাম (১৬)

হিলি
পরীক্ষায় অকৃতকার্য হয়ে অভিমানে বিষপানে রিতা মনি (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রিতা দিনাজপুরের হাকিমপুর উপজেলার দাউপুর ইউনিয়নের আখিরা গ্রামের রবিউল ইসলামের মেয়ে। সে স্থানীয় দাউদপুর বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

গাইবান্ধা
জেলার পলাশবাড়ীতে এসএসসিতে ফেল করায় লাবণ্য আক্তারর (১৬) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে পৌরশহরের নূরপুর গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে। সে পলাশবাড়ী পিয়ারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল।

কুমিল্লা
কুমিল্লার বুড়িচংয়ে পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় প্রভা আক্তার (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সে উপজেলার ষোলনল ইউনিয়নের ইছাপুরা গ্রামের কাতারপ্রবাসী মোস্তাফার মেয়ে। সে ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।বগুড়া
বগুড়ার শেরপুরে গোল্ডেন এ-প্লাস না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সুমাইয়া আক্তার (১৭) নামের এক শিক্ষার্থী। সে উপজেলার গাড়িদহ গাড়িদহ ইউনিয়নের আব্দুল বারীর মেয়ে ও আরডিএ একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com