1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের জন্য ১.৪ কোটি ইউরো সহায়তা দিচ্ছে ইইউ ইয়াবা সেবনের আসরে অভিযান, অস্ত্র-ইয়াবা,নগদ টাকা সহ আটক:২ সরাসরি মাঠে বসেই ছেলের খেলা দেখতে আসছেন ভোজিনহার মা জামায়াতের সেই এমপির বাবা এখনও জীবিত যুবলীগের দেড় মিনিটের মিছিল, সীমানা নিয়ে দুই থানার ঠেলাঠেলি ‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি সংসদে কি বলেছি, তা বুঝতে পারছি না: জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপি টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শিশু ওয়াহিদ হ-ত্যা: বিক্ষোভে ফুঁসছে চকরিয়া, আসামিদের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা

কেন্দ্রভিত্তিক কমিটি ঘোষণা অনুষ্ঠানে দাঁড়িপাল্লার জন্য ভোট চাইলেন আবুল ফজল

✍️ ইমরান আল মাহমুদ •

প্রকাশিত: ২৩/০৮/২০২৫ ৪:২০ পিএম

উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁপালং ইসলামিয়া আলিম মাদ্রাসায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রভিত্তিক কমিটি ঘোষণা অনুষ্ঠানে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’র পক্ষে ভোট চেয়েছেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল।

শনিবার (২৩ আগস্ট ) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল ফজল বলেন,“অনেক দিন ধরে দেশের মানুষ বিভিন্ন দলের শাসন দেখেছে। কিন্তু কুরআনের আলোকে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সুশাসন ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের জন্য কাজ করে যাচ্ছে। ইনশা আল্লাহ, দ্বীন কায়েম ও জনগণের আকাঙ্ক্ষা পূরণে আমাদের মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর পক্ষে সবাইকে কাজ করতে হবে।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ডা. আব্দুস সালাম এবং সঞ্চালনায় ছিলেন মাওলানা ছৈয়দ আলম সিরাজী। এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, হলদিয়াপালং ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবুল হোসাইন, সাধারণ সম্পাদক মাস্টার সেলিম উদ্দিনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে দলীয় কার্যক্রম সুসংগঠিত করতে এবং নির্বাচনী প্রস্তুতি জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com