1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি

কেন্দ্রীয় সফর সফল করতে সাংবাদিক ও জনসমর্থনের আহ্বান এনসিপির

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/০৭/২০২৫ ৩:৪৩ পিএম

দেশব্যাপী “জুলাই পদযাত্রা” কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৯ জুলাই কক্সবাজার সফরে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ উপলক্ষে আজ বুধবার সন্ধ্যা ৭টা থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত কক্সবাজার প্রেসক্লাবে এনসিপি কক্সবাজার জেলা শাখার আয়োজনে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব এস.এম. সুজাউদ্দিন। আরও উপস্থিত ছিলেন এনসিপি নেতা খালিদ বিন সাঈদ, রাইয়ান কাশেমসহ কক্সবাজার জেলার স্থানীয় নেতৃবৃন্দ।

‘মিট দ্য প্রেস’-এ এস.এম. সুজাউদ্দিন জানান, “আসন্ন ১৯ জুলাই কক্সবাজার পাবলিক লাইব্রেরি শহীদ সুভাষ হলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমাবেশ অনুষ্ঠিত হবে। এটি এনসিপির চলমান রাজনৈতিক অগ্রযাত্রার অংশ। এ সফরের মাধ্যমে কক্সবাজারবাসীর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন ও দেশের চলমান সংকট নিরসনে এনসিপির অবস্থান তুলে ধরা হবে।”

তিনি আরও বলেন, “আমাদের এই সফর সফল করতে সাংবাদিক সমাজ ও কক্সবাজারবাসীর সক্রিয় সহযোগিতা প্রয়োজন। আমরা জনগণের ঐক্যবদ্ধ অংশগ্রহণেই পরিবর্তনের স্বপ্ন দেখি।”

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com